৭ ফেব্রুয়ারি আসছে ‘গণ্ডি’

৭ ফেব্রুয়ারি আসছে ‘গণ্ডি’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৮

কিছুদিন আগেই সেন্সরের ছাড়পত্র পেয়েছে নির্মাতা ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ ছবিটি। তখন নির্মাতা জানান, ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ছবিটি। তবে নিদির্ষ্ট করে বলেননি কোন তারিখ। অবশেষে জানালেন সেই নিদির্ষ্ট তারিখ। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অভিনীত ‘গণ্ডি’।  গতকাল তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে প্রকাশ করেন ছবিটির প্রথম পোস্টারও। এক ভিডিওবার্তায় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি ‘গণ্ডি’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আপনারা নিকটস্থ প্রেক্ষাগৃহে পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে সিনেমাটি দেখবেন। আমার বিশ্বাস এটি আপনাদের খুব ভালো লাগবে। ‘গণ্ডি’ বন্ধুত্বের গল্প। এই গল্প হয়তো আপনার পুরোনো কোনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দেবে। দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে। পোস্টার প্রসঙ্গে ফাখরুল আরেফীন খান বলেন, একটি সিনেমার আউটলুক হচ্ছে পোস্টার। সিনেমাকে যদি একটা বই হিসেবে বিচার করি, তাহলে পোস্টার হলো তার প্রচ্ছদ। আমরা চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে ভিন্নভাবে সিনেমাটিকে পোস্টারের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরতে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading