দুই মেয়রপ্রার্থীকে নিয়ে আপনের গান

দুই মেয়রপ্রার্থীকে নিয়ে আপনের গান

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৬

খুদে শিল্পী আপন। পড়ালেখার পাশাপপাশি নিয়মিত গান চালিয়ে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান প্রকাশ করেছে আপন। যা ইতমধ্যেই প্রশংসিত। এবার উত্তর ও দক্ষিণ ঢাকার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে গান গাইলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে গানটির শিরোনাম ‘তাপস ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় নৌকা মার্কায়’। আর ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুর রহমানকে নিয়ে গানটির শিরোনাম ‘আতিক ভাইয়ের মার্কা নৌকা’। দুটি গানই প্রকাশিত হয়েছে আপনের নিজস্ব চ্যানেলে। চলচ্চিত্র প্রযোজক আলিমউল্লাহ খোকনের কথায় গান দুটির সুর করেছেন আপন নিজে। আর সংগীতায়োজনে ছিলেন অর্নব।  আলিম উল্লাহ খোকনের নির্দেশনায় গানটির ডিজিটাল মার্কেটিং করেছেন এস কে মিডিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading