ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতরে কোনো খবর পাওয়া যায়নি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস যাত্রাবিরতির জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে পৌঁছে। এসময় ট্রেনটির পাওয়ার কারে আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেয় চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরমিাণ জানা যায়নি। ট্রেন চলাচল স্বাভাবকি রয়েছে।

