বিমানবন্দরে ২১৩ কার্টন সিগারেট জব্দ

বিমানবন্দরে ২১৩ কার্টন সিগারেট জব্দ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৪

দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২১৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে চালানটি আটক করে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানতে আসেন মো. নুরুল আমিন। তার ব্যাগেজ তল্লাশি করে ২১৩ কার্টন ‘ইজি লাইট’ সিগারেট উদ্ধার করা হয়। হানিফের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়। উদ্ধার করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading