৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল শুরু

৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৮

আট ঘন্টা পর  শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টায় কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। এসময় চালকরা ছয়টি ফেরি মাঝ নদীর বিভিন্ন পয়েন্টে নোঙ্গর করে রাখতে বাধ্য হয়। দুর্ঘটনা এড়াতে রাত ১২টায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৮ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যান। এগুলোর মধ্যে পণ্যবাহী যানের সংখ্যাই বেশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading