আইসিজে’র আদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আইসিজে’র আদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২২

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলায় গণহত্যা থামিয়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার অন্তর্বর্তী আদেশকে স্বাগত জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। একই সঙ্গে তিনি জানান, মিয়ানমারে গণহত্যা সংঘটিত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক পরিমন্ডলে জাতীয় মানবাধিকার কমিশন প্রচেষ্টা চালায় এবং রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনকে গণহত্যা বলে আখ্যায়িত করে। নাছিমা বেগম বলেন, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর, পাশবিক নির্যাতনের শিকার হয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক এই গণহত্যা বন্ধের নির্দেশকে মাইলফলক বলে মনে করেন কমিশন চেয়ারম্যান। এই নির্দেশ রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আইসিজের নির্দেশ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন এবং রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার বিকল্প নেই বলে মনে করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading