হবিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

হবিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৪০

হবিগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমেদ তালুকদার নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকার একটি ভবনের ছাদ থেকে মোবাইল ট্র্যাকিং করে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৩ এর সদস্যরা। গ্রেপ্তার জুবায়ের হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি এলাকার বাসিন্দা। র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, গত ১৬ জানুয়ারি ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় সাবলেটে ভাড়া থাকা একটি পরিবারের শিশুকে সকালে পাশের রুমে থাকা জুবায়ের শিশুকে নিজের রুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় মামলা করা হয়। তিনি আরো জানান, শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading