চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী আটক
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৪২
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চরমোহনপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৫টি ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয় জানায় পুলিশ। আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী বড়িপাড়ার মামলত হোসেন ও আব্দুল হাদি ওরফে হাবিব, ঘাটিয়ালপাড়ার এহসান আলী, ইসলাম উদ্দিন, ইব্রাহিম ও মিনহাজ উদ্দিন, মহাডাঙ্গার মোমিন ইসলাম, মাসুদ আলম ও তুকচমারুল হক, চরইসলামপুরের আব্দুল মালেক, উপর-রাজারামপুরের আব্দুল কাদের, ভবানীপুরের আমিরুল ইসলাম ও মফিজুর রহমান, কালিনগ গ্রামের ইসরাফিল হক, চরমোহনপুরের ফারুক হোসেন, শহাজাহান আলী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদে চরমোহনপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

