চোখের মাধ্যমে ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস

চোখের মাধ্যমে ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫০

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস চোখের মধ্যে দিয়ে ছড়াতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। চীনা ডাক্তার ওয়াং গুয়ানফার ভয়, তিনি সার্স ধরনের এই জীবাণুর সংস্পর্শে এসেছেন কারণ তিনি রক্ষাকারী চশমা পরে ছিলেন না। এই বিশেষজ্ঞ নিশ্চিত করেন, এমন হতেই পারে যে, এই ভাইরাস যদি আক্রান্ত রোগীর হাতে থাকে তবে সেখানে ছুঁয়ে দিলেই সেটা চোখে ঢুকে যেতে পারে। সঙ্গে এই সতর্কবার্তাও দেন যে, হাঁচি ও কাশির মাধ্যমে ছড়াতে পারে ভাইরাসটি। আর চোখে প্রবেশের জন্য পুরো শরীরে ঘুরে বেড়াতে পারে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ভাইরাস জেনোমিকসের অধ্যাপক পল কেল্লাম বলেন, এমনটা হওয়া খুবই সম্ভব। যদি এই ভাইরাস আক্রান্ত একটি ফোঁটা আপনার দিকে হাঁচি দেওয়া হয়। তাহলে নাক থেকে চোখ সবই পরিস্কার করা হবে। কারণ অশ্রুপূর্ণ নালী দিয়ে নাকের সঙ্গে চোখ সম্পর্কযুক্ত। যখন আপনি অ্যালার্জিতে ভোগেন আর চোখে কষ্ট হয় তখন নাকেও কষ্ট হবে। আবার চোখে কোনো ওষুধ দিলে সেটার স্বাদ গলার পেছনের দিকে অনুভব করা যায়। ফ্লু বা অন্যান্য ভাইরাসের ক্ষেত্রেও একই ভাবে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এমনকি শ্বাসনালীর প্রদাহও এভাবে ঘটতে পারে। প্রফেসর কেল্লাম বলেন, সেই জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের অবশ্যই চোখের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এমনকি যেসব মাস্ক মুখ ও নাকের জন্য কার্যকর সেগুলো কিন্তু চোখকে রক্ষা করতে পারছে না। গুয়ানফা চীনের উহান শহরে কাজ করা বিশেষজ্ঞ দলের একজন। সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি। পরে সেবা নেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading