শেষ আটে জোকোভিচ

শেষ আটে জোকোভিচ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২০

অস্ট্রেলিয়ান ওপেনরে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আর্জেন্টাইন ডিয়েগো শোয়ার্টজমানের বিপক্ষে জিতেছেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। এই স্কোর দেখলে বোঝার উপায় নেই কতটা হতাশায় ভুগতে হয়েছে জোকোভিচকে। ওপেনিং সেটে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙেছেন অষ্টম গেমে! দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন ১৪তম বাছাই শোয়ার্টজমান। প্রথম তিনটি গেম হেরে জবাব দিতে চেয়েছিলেন। কিন্তু জোকোভিচের সামনে রুখে দাঁড়াতে পারেননি। বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ জয় তুলে নেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে।

সরাসরি সেটে জিতলেও আগের রাউন্ডের মতো উজ্জ্বল পারফরম্যান্স ছিল না তার। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দ পেতে সময় লাগছিল জোকোভিচের। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ মিলোস রাওনিক। অপর দিকে মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন কোকো গফ। শুরুর দিকে সবাইকে চমকে দিয়েই যাত্রা শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের এই কিশোরী। জায়ান্ট কিলার হিসেবে যাত্রা শুরু করে প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছিলেন। অপেক্ষায় ছিলেন প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার। তাকে চতুর্থ রাউন্ডে বিদায় করে দিয়েছেন স্বদেশি সোফিয়া কেনিন।

১৫ বছর বয়সী গফ অবশ্য প্রথম সেটে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। প্রথম সেটটা জেতেন ৬-৭ (৫-৭) গেমে। কিন্তু পরের দুই সেটে কেনিন বাধা টপকাতে পারেননি। ম্যাচটি হেরেছেন ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-০ গেমে।

মেয়েদের এককে ঘাম ঝরানো জয় পেয়েছেন পেত্রা কেভিতোভা। গ্রিসের মরিয়া সাক্কারিকে ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading