বিয়ে করেছেন কণ্ঠশিল্পী উপমা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৬
বিয়ে করেছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। পাত্র পাবনার ছেলে সালমান কামাল। ডেনমার্কে স্কলারশীপ নিয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে গতকাল (২৫ জানুয়ারি) তাদের আকদ সম্পন্ন হয় বলে জানান উপমা। উপমা বলেন, পরিবারের পছন্দে বিয়ে করেছি। আমাদের এখন শুধু কাবিন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা আরও পরে হবে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেয়ে উপমা এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন। ২০১৪ সালে প্রকাশিত হয় উপমার প্রথম অ্যালবাম ‘উপমা-১’ এবং ২০১৮ সালে মুক্তি পায় তার দ্বিতীয় অ্যালবাম ‘উপমা-তোমার অভাব’।

