ওমরাহ করবেন অহনা

ওমরাহ করবেন অহনা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৪

পবিত্র ওমরাহ করতে মক্কা ও মদিনা যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। আগামী মাসের মাঝামাঝি সময়ে মাকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন খুব বেশি একটা কাজ করছি না। আগামী মাসে ওমরাহ হজ করতে যাচ্ছি। সেখান থেকে ফিরে পুরোদমে কাজ করবো।

বর্তমানে ভালবাসা দিবসে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। তপু খানের ‘কবির খানের বুমেরাং’ ও মাসুম আল জাবের পরিচালিত ‘জেরিন আনটোল্ড স্টোরি’ নাটক দুটির শেষ করেছেন এরইমধ্যে। নাটক দুটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও মনির খান শিমুল। আসছে সপ্তাহে আরও একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। ধারাবাহিক নাটকে অভিনয় না করলেও তার অভিনীত ‘বউ শাশুড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’ ধারাবাহিকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading