বিবারের সঙ্গে ব্রেকআপ, দীর্ঘদিন পর মুখ খুললেন সেলেনা

বিবারের সঙ্গে ব্রেকআপ, দীর্ঘদিন পর মুখ খুললেন সেলেনা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২২

মার্কিন অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজ। পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে তার প্রেমের গল্পটি সবার জানা। তবে এখন তা অতীত। সেলেনার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর ২০১৬ সালে মার্কিন মডেল হেইলি বল্ডউইনের প্রেমে পড়েন বিবার। এমনকি ২০১৮ সালের সেপ্টেম্বরে এই জুটির বিয়েও হয়। এখন বেশ সুখেই কাটছে তাদের সংসার। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবারের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন সেলেনা গোমেজ। তিনি বলেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। যদিও কোনো অসম্মান ছিল না, কিন্তু আমি মনে করি নির্দিষ্ট কিছু বিষয়ে নির্যাতনের শিকার হয়েছি। বিচ্ছেদের পর সবচেয়ে কঠিন সময় কী ছিল, এটি কী মানসিক চাপ? উত্তরে এই গায়িকা বলেন, হ্যাঁ, তবে এই বিষয়ে আর কথা বলতে চাই না। এখন নিজেকে মানসিকভাবে অনেক শক্ত মনে হয় এবং এজন্য গর্বিত। এগুলোর সঙ্গে লড়াই করে যতটুকু সম্ভব কীভাবে ভালো থাকা যায় তার পথ খুঁজে পেয়েছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading