আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য রিমান্ডে

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য রিমান্ডে

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪০

নাটোরে গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আরিফুল ইসলাম ও রবিউল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। নাটোর র‌্যাব ক্যাম্পের তদন্তকারী কর্মকর্তা এসআই মামুদুল্লাহ আসামিদের জন‌্য সাত দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ‌্য, গত বছরের ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি ও ফারিদপুর আমহাটীতে অভিযান চালিয়ে তাদের দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল র‌্যাব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading