ফেদারার কষ্টের জয়

ফেদারার কষ্টের জয়

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০২

ইনজুরিকে হার মানিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত এক লড়াইয়ে জয় ছিনিয়ে আনেন রজার ফেদেরার। উত্তেজনায় ঠাঁসা কোয়ার্টার-ফাইনালে ৩৮ বছর বয়সী সুইস তারকা সাত ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে পরাজিত করেছেন যুক্তরাষ্ট্রের অবাছাই তারকা টেনিস স্যান্ডগ্রেনকে। শেষ পর্যন্ত বয়স ও ফিটনেস সমস্যাকে বুড়ো আঙুল দেখিয়ে তিন ঘণ্টা ২৮ মিনিট স্থায়ী ম্যাচটি তিনি জিতে নেন ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬(১০-৮), ৬-৩ গেমে। ফাইনালে ওঠার লড়াইয়ে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সুইস তারকা খেলবেন নোভাক জোকোভিচ ও মিলোচ রাওনিচের মধ্যে শেষ আটের আরেক ম্যাচে বিজয়ীর বিপক্ষে। ম্যাচ শেষে তৃতীয় বাছাই ফেদেরার বলেন, “কখনও কখনও ভাগ্যকে আপনার পাশে পেতে হবে। কিছু সময় সবকিছু নিয়ন্ত্রণে থাকে না।” “ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভালো বোধ করছিলাম…তবে আমি এই জয়ের যোগ্য নই, কিন্তু এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি খুব খুশি।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading