তাপসের নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড

তাপসের নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া বাজারের ‘মায়ের দোয়া’ হোটেলের সামনে তাপসের অস্থায়ী ক্যাম্পটিতে আগুন লাগে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ক্যাম্পে সারাদিনই ফজলে নূর তাপসের সমর্থকসহ সংশ্লিষ্ট এলাকার সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের কর্মী-সমর্থকদের ভিড় থা‌কে। স্বাভাবিকভাবেই সোমবার সন্ধ্যা থে‌কে রাত অব‌ধি নেতাকর্মী‌রা সেখানে ছিলেন। কিন্তু মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সমর্থকরা এসে ক্যাম্পটির কিছু অংশ পোড়া দেখতে পান।

দেখা গেছে, আগুনে ক্যাম্পের শামিয়ানা পুড়ে গেলেও আসবাবপত্র অক্ষত আছে। ওই এলাকায় তাপসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহ্সান বিন বাশার ব‌লেন, ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আমরা স্তম্ভিত। তার ভাষ্য, শেখ ফজ‌লে নূর তাপ‌সের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা আশঙ্কা করছি। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করছি প্রশাসন দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading