গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:১২

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এরা সবাই কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের ছাত্র। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-কালুখালী রেললাইনের বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৮), দশম শ্রেণির ছাত্র সোনাসপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে সোহান তালুকদার (১৮) ও হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুপুর ১টা ৪০ মিনিটে কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেল স্টেশন থেকে একটি লোকাল ট্রেন রাজবাড়ী জেলার কালুখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ইয়াসিন শরীফ নিহত হয়। বাকি দুই আরোহী গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহান তালুকদার ও আবু রায়হানকে মৃত ঘোষণা করেন।  নিহতদের লাশ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading