খাল খননকাজ উদ্বোধন করলেন মেয়র

খাল খননকাজ উদ্বোধন করলেন মেয়র

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৪

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে স্কেভেটরে চালকের আসনে বসে তিনি এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন চসিক মেয়র। অতিথি ছিলেন পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. হারুন উর রশীদ, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম প্রমুখ। বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।খালটি বারইপাড়া চাক্তাই খাল থেকে খনন শুরু করে মাইজপাড়া-পূর্ব বাকলিয়া হয়ে বলির হাটের পাশে কর্ণফুলী নদী পর্যন্ত খনন করা হবে। দৈর্ঘ্য হবে প্রায় ২ দশমিক ৯ কিলোমিটার এবং প্রস্ত ৬৫ ফুট। খালের মাটি উত্তোলন, সংস্কার করে উভয় পাশে ২০ ফুট করে ২টি রাস্তা ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading