ফরিদপুরে ইএএলজির বার্ষিক সমন্বয় সভা

ফরিদপুরে ইএএলজির বার্ষিক সমন্বয় সভা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩০

ফরিদপুর জেলা পর্যায়ে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ইএএলজির সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, সহকারী কমিশনার তানিয়া আক্তার, মধুখালী উপজেলা চেয়ারম্যান মীর্জা মনিরুজ্জামান বাচ্চু প্রমুখ। জেলায় ইএএলজি প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফল সভায় উপস্থাপন করেন ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটের মনির হোসেন মজুমদার। বক্তারা সামনের দিনগুলোতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ইএএলজি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে আরো বেশি ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading