১ ফেব্রুয়ারি ঢাকার সব ব্যাংক বন্ধ

১ ফেব্রুয়ারি ঢাকার সব ব্যাংক বন্ধ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৫০

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট এলাকায় সব বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ ও ‘আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ’ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পৃথক দু’টি সার্কুলার জারি করেছে।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ পরিপ্রেক্ষিতে কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে। একইভাবে শনিবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading