মিউজিক ভিডিও ‘আগুন কে লাগাইলো রে’
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৪
ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘আগুন কে লাগাইলো রে’। শোয়েব চৌধুরীর কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী কনিকা রয়। আর এতে মডেল হিসাবে কাজ করেছেন রাইসা রিয়া ও রনজু সরকার । মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পের উপর নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তাজুল ইসলাম। এ প্রসঙ্গে নির্মাতা তাজুল ইসলাম বলেন, আমরা সুন্দর ভাবে মিউজিক ভিডিওটি পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়নের কাজ শেষ করা হয়েছে। এতে ডিওপি হিসাবে কাজ করেছেন এস এম জয়, রূপসজ্জায় জাহাঙ্গীর হাসান। এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। এই গানটিতে মডেল হিসাবে কাজ করেছেন রাইসা রিয়া ও রনজু সরকার খুব ভালো অভিনয় করেছেন।
নবাগত মডেল রনজু সরকার বলেন, ‘প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। নতুন অভিজ্ঞতা হলো। আর গানটির কথাও অনেক সুন্দর। দর্শকের মাঝে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা দর্শকই ভালো বলতে পারবেন।’ মিউজিক ভিডিওটি ক্রাউন মিউজিকের ব্যানারে মুক্তি পাবে।

