মিতালি রুপে তাপসী
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২২
ইন্ডিয়ার একদিনের আন্তর্জাতিক খেলার নারী অধিনায়ক মিতালি রাজ। কিছুদিন আগেই জানা যায় যে, নির্মিত হতে যাচ্ছে তার বায়োপিক। নাম দেয়া হয়েছে ‘সাবাস মিঠু’। তখন আরও জানা যায় যে, মিতালির চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি প্রকাশিত হয়েছে বায়োপিকটির ফার্স্টলুক। পরনে ইন্ডিয়ান ক্রিকেটদলের জার্সি, হাতে ব্যাট, মাথায় টুপি পরে তাপসী সেই লুকে আত্মবিশ্বাসী। রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা আগামী বছরের প্রথম দিকে। ছবির জন্য খোদ মিতালির কাছ থেকেই ট্রেনিং নিয়েছেন তাপসী। ‘‘প্রিয় ক্রিকেটার কে, তার জবাবে কেউ মহিলা ক্রিকেটারদের কথা মাথাতেও আনেন না। মিতালির মতো স্কিপাররাই আসল গেমচেঞ্জার,’’ বলেছেন নায়িকা। তবে এতে তাপসীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি। সূত্র: আনন্দবাজার

