নাগরিক টিভিতে ‘চলো না হারাই’

নাগরিক টিভিতে ‘চলো না হারাই’

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৪

আগামীকাল (৩১ জানুয়ারি) নাগরিক টিভিতে রাত ১০.২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘চলো না হারাই’। কাব্য হাসানের রচনায় এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল।  দাম্পত্য জীবনের বিশ্বাস-অবিশ্বাস ও নানা রকম দ্বন্দ্বের গল্পে নির্মিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান ও তাসনিয়া ফারিন। এতে দেখা যাবে, জোভান ও ফারিন ভালোবেসে বিয়ে করে সংসার গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় জোভানের বড় ভাই। নববধূ ফারিনকে বরণ না করে বিয়ের রাতেই তিনি বাসা থেকে তাড়িয়ে দেন। ভাগ্যের নির্মম পরিস্থিতি মেনে নিয়ে জোভান ও ফারিন এক রুমের একটি বাসা ভাড়া নেন। তবে অভাব তাদের গ্রাস করে। জোভান আর ফারিনের ভালোবাসার গল্পটা শুরু হয় মোটরসাইকেল রেসিং গেমের মাধ্যমে। কারণ জোভান ঢাকা শহরের খুব জনপ্রিয় একজন মোটরসাইকেল রেসার। কিন্তু শুধুমাত্র ফারিনের প্রেমে পড়ে রেসিং থেকে ফিরতে চাইলেও অভাবের কারণে আবার সে ফিরে যায় মোটরসাইকেল রেসিং জুয়ার গেমে। জোভান ও ফারিনের মধ্যে রেসিং গেম নিয়ে শুরু হয় ভুল বোঝাবুঝি, আর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরহাদ লিমন, শাহেদ আলী, ফাহমিদা শারমিন ফাহমিসহ আরও অনেকে। নাটকটিতে একটি গানও ব্যবহার করা হয়েছে। যার কথা, সুর ও সংগীত করেছেন মুনতাসির রিফাদ। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading