হবিগঞ্জের ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

হবিগঞ্জের ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৬

আজ (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট হবিগঞ্জের দ্যা প্যালেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯। ইতমধ্যেই সেখানে পৌঁচ্ছে গেছেন বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা। বাংলা আধুনিক গানে অসামান্য অবদানের জন্য এবার আজীবন সম্মাননা প্রদান করা হবে সংগীতশিল্পী রফিকুল আলম ও গণসঙ্গীতে ফকির আলমগীরকে।  এছাড়াও এই আয়োজনে রয়েছে  মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার। অন্যদিকে আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ প্রতিবারের মতো এবারও থাকবে বিশেষ চমক।

বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।

এবার এ অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নজরুলসংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকবি, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাসংগীত যন্ত্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading