স্পর্শ না করে বস্তু সরাবে রোবট
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৬
শব্দ তরঙ্গ ব্যবহার করে স্পর্শ না করেই এযকোন বস্তু জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে এমন ধরণের একটি রোবট তৈরি করেছে বিজ্ঞানীরা। রোবটের ‘প্রোটোটাইপ’ তৈরি করেছেন সুইজারল্যান্ডের জুরিখের একদল গবেষক। এটি দুটি সেমি-স্ফেয়ার নিয়ে গঠিত এবং এতে রয়েছে একজোড়া হেডফোন। স্ফেয়ারগুলো মাইক্রোচিপ বহনকারী একটি সার্কিট বোর্ডের সঙ্গে সংযুক্ত। দুটি সেমি-স্ফেয়ার’র মাঝে একটি ছোট স্ফেয়ার রয়েছে যা আল্ট্রাসাউন্ড তরঙ্গর মাধ্যমে ঘোরে। ইটিএইচ জুরিখের সহযোগী গবেষক মার্সেল শুক জানান, এই ঘটনাটি অ্যাকোস্টিক লিভিটেশন হিসেবে পরিচিত। তিনি এখানে এমন একটি পদ্ধতি চালু করেছেন যা ছোট ছোট বস্তুগুলোকে স্পর্শ না করে পুরোপুরি উত্তোলন এবং পরিচালনা করতে সক্ষম। প্রচলিত রোবোটিক গ্রিপারগুলো ব্যবহারে ভঙ্গুর অবজেক্টগুলোর ক্ষতির সম্ভাবনা থাকে। এটিকে মোকাবেলায় এই নরম, রাবারের মতো গ্রিপার ব্যবহার করা যেতে পারে। যদিও এটি ব্যবহারে ক্ষতির সম্ভাবনা কম থাকে। গবেষকরা জানান নতুন এই প্রযুক্তিটি এমন একটি প্রভাবের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে যা ৮০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়েছিল এবং মহাকাশ অনুসন্ধানে প্রথম ব্যবহার করা হয়েছিল। সূত্র: গেজেটসনাউ

