কুমিল্লায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কুমিল্লায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩৮

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় চার হাজার ৩৬০টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চার হাজার ৩৬০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদরা এলাকার আলাউদ্দিন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর এলাকার শাহজাহান এবং তার ভাই আবু সুফিয়ান। কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন তথ্যে বিশেষ অভিযান চালিয়ে এ তিন কারবারিকে আটক করা হয়। এ সময় তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিলেন। তাদের থেকে চার হাজার ৩৬০টি ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল তারা। তাদের বিরদ্ধে মামলা প্রকৃয়াধীন বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading