নতুন সিনেমায় সুনেরাহ
উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৩০
গত বছরের শেষের দিকে স্টার সিনেপেক্স প্রযোজিত ন ডরাই ছবি দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন সুনেরাহ বিনতে কামাল। ব্যবসায় সফল না হলেও সমালোচকদের মন জয় করে নেয় ছবিটি। প্রশংসিত হয় সুনেরাহর অভিনয়। এবার নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। ছবির নাম ‘কন্ট্রাক্ট’।
ইন্ডিয়ান অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’র ব্যানারে নির্মিত ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের পার্থ সরকার, তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে আরও অভিনয় করবেন আরিফিন শুভ, জাকিয়া বারী মম, তাহসান খান, ইরেশ যাকের ও তারিক আনাম খানসহ অনেকে। এ প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেন, জি ফাইভ’র সঙ্গে আমার বেশ কয়েকবার আলাপ হয়েছে। আমি কাজ করতে আগ্রহী। ব্যাটে-বলে মিলে গেলে কাজটি করবো। তবে আমার সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। জি-ফাইভ জানায়, বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি বিখ্যাত উপন্যাস থেকে এই সিনেমার গল্প নেওয়া হয়েছে। একজন পুলিশ, সিরিয়াল কিলার ও আন্ডারওয়ার্ল্ডের ডনের গল্প নিয়ে এটি নির্মিত হবে।

