মাহির ভুয়া পেইজ ভেরিফাইড!

মাহির ভুয়া পেইজ ভেরিফাইড!

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৩০

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যার বেশি ফেলোয়ার সেই এখন সেলিব্রেটি।  যার কারণে নাম মাত্র মডেলরাও পেয়েছে যাচ্ছে সেলিব্রেটির তকমা। তবে এর যেমন ভালো দিক আছে, তেমনি উল্টো দিকও আছে। ঠিক সেই উল্টো দিকটি দেখলো চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

 তার নাম ও ছবি সম্বলিত একটি ভুয়া ফেসবুক পেইজ ‘ভেরিফাইড’ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে নিজের আসল ফেসবুক পেইজ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন এ চিত্রনায়িকা। ১২ হাজারের কিছু বেশি লাইক ফলোয়ারের ভুয়া পেইজটি ফেসবুকে ‘নীল টিক’ পাওয়ার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানানো শুরু করলে বিষয়টি তার চোখে পড়ে বলে জানান এ চিত্রনায়িকা। প্রায় দুই লাখের মতো ফলোয়ার সংখ্যার তার আসল ফেসবুক পাতা রেখে ভুয়া ফেসবুক পাতাটি কিভাবে ‘ভেরিফাইড’ হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ‘আমার ভুয়া পেইজ ভেরিভাইড কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। আমার একটার পর একটা আইডি বন্ধ হয়েছে। এরপর ভুয়া পেইজ ভেরিভাইড হলো; এটা খুব বিরক্তিকর। মানুষ ভেরিভাইড দেখে নিশ্চিত হয় সেটি আসল আইডি কি না; কিন্তু সেই অথেনসিটিও তো আর থাকল না।’ কে বা কারা এটি করছে তা এখনও জানতে পারেনি বলে জানান মাহি; বিষয়টি নিয়ে কোনো আইনী ব্যবস্থা নেওয়া যায় কি না সেই বিষয়টিও ভাবছেন বলে জানালেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading