ফেদেরাকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

ফেদেরাকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৫৫

অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত জয়ে আসরের ফাইনালে নাম লেখালেন ডিফন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। প্রথম সেমিফাইনালে ৭-৬, ৬-৪ ও ৬-৩  সেটে রজার ফেদেরাকে হারিয়ে জয় তুলে নেন জোকো। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে কখনোই হারেননি জোকোভিচ। আসরের দ্বিতীয় বাছাই এ সার্বিয়ান ফেভারিট হয়েই নামেন মেলবোর্ন পার্কে। তবে রড লেভার এরেনায় প্রথম সেটে লড়াই হয় হাড্ডাহাড্ডি। কেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-১ গেমে জয় পান জোকো। আগের দুই রাউন্ডে জয় পেতে বেগ পেতে হয়েছিল ফেদেরাকে। তাই জোকোভিচের সামনে দেখা যায় অনেকটা ক্লান্ত ফেদেরাকে। প্রথম সেটের পরে কুঁচকির সমস্যার জন্য চিকিৎসাও নেন ফেডেক্স। এরপর আর চেনা ছন্দে দেখা যায়নি রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিককে। দ্বিতীয় সেট ৬-৪ ও শেষ সেটে ৬-৩ গেমে জয় দিয়ে টানা দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ। ১৬ গ্র্যান্ডস্ল্যালের মালিক জোকো ফাইনালে মুখোমুখি হবেন ডমিনিক থিম অথবা অ্যালেকজান্ডার জভেরভের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading