ইনজুরিতে উইলিয়ামসন, নেতৃত্ব সাউদি

ইনজুরিতে উইলিয়ামসন, নেতৃত্ব সাউদি

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৫৫

ইন্ডয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে পারছেন না কেন উইলিয়ামসন। কারণ বাঁম কাঁধে চোট। উইলিয়ামসনের পরিবর্তে তাই আজ অজিদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ওয়েলিংটনে ইন্ডিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এর আগে তিন ম্যাচের প্রত্যেকটিতে হেরেছে স্বাগতিকরা। তার মধ্যে তৃতীয় ম্যাচে কিউইদের হার বরণ বরণ করতে হয়েছে সুপার ওভারে। সেই ম্যাচে ৪৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। কিন্তু রুদ্ধশ্বাস সুপারে আবারও বলি হয়ে ম্যাচ হারে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সেই ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে কাঁধের চোটে পড়েন উইলিয়ামসন। তবে চোট নিয়েই চতুর্থ ম্যাচে খেলতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নিউজিল্যান্ড ক্রিকেট উইলিয়ামসনের না থাকার বিষয়টি জানিয়ে দেয়। চতুর্থ ম্যাচে খেলতে না পারলেও বে-ওভালে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেন উইলিয়ামসন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading