মানবদেহের জন্য ওষুধ বানিয়েছে এআই

মানবদেহের জন্য ওষুধ বানিয়েছে এআই

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৫৫

মানবদেহে পরীক্ষার জন্য বিশ্বে প্রথমবারের মতো ওষুধ বানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেশিন লার্নিং মডেলের মাধ্যমে এই ওষুধ বানিয়েছে ব্রিটেনের স্টার্টআপ এক্সসেনশিয়া এবং জাপানি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সামিটোমো ডাইনিপন ফার্মা। ‘অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার’ বা ওসিডি চিকিৎসায় ব্যবহার করা হবে এআইয়ের তৈরি এই ওষুধ। সাধারণত কোনো ওষুধ পরীক্ষার পর্যায়ে নিতে সময় লাগে প্রায় পাঁচ বছর। এআই এই কাজটি করেছে ১২ মাসে,- খবর বিবিসি’র। এই “আবিষ্কারকে দারুণ মাইলফলক” বলেছেন এক্সসেনশিয়া প্রধান অধ্যাপক অ্যান্ড্রু হপকিনস।

“এর আগে আমরা এআইকে রোগীর ডায়াগনোসিস করতে এবং রোগীর ডেটা ও স্ক্যান বিশ্লেষণ করতে দেখেছি, কিন্তু নতুন ওষুধ বানাতে এটি এআইয়ের সরাসরি ব্যবহার।” “সঠিক অণু বের করতে শত শত কোটি সিদ্ধান্ত বিবেচনা করতে হয় এবং সুক্ষভাবে ওষুধ বানাতে এটি অনেক বড় সিদ্ধান্ত,” যোগ করেন হপকিনস। জাপানে এই ওষুধের প্রথম পর্যায়ের পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে। সফলতা আসলে বিশ্বের অন্যান্য দেশে এটি পরীক্ষা করা হবে। ইতোমধ্যেই ক্যান্সারের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ বানাতে কাজ করছে এক্সসেনশিয়া। বছরের শেষ নাগাদ এ ধরনের একটি ওষুধ বানানোর আশা করছেন তারা। “এআই দিয়ে নকশা করা ওষুধের প্রথম বছর এটি, এই দশকের শেষে নতুন সব ওষুধই এআই দিয়ে বানানো হতে পারে,” জানিয়েছেন হপকিনস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading