জয়পুরহাটে নিখোঁজ শিশুর লাশ মিলল বস্তায়

জয়পুরহাটে নিখোঁজ শিশুর লাশ মিলল বস্তায়

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৫

জয়পুরহাটে সদর উপজেলার চকশ্যাম গ্রামে নিখোঁজের একদিন পর ইরাম হোসেন নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বাড়ির পাশের ঝোপ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইরাম চকশ্যাম গ্রামের এনামুল হোসেনের ছেলে। নিহতের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ইরাম খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খুঁজেও ইরামকে না পাওয়ায় সন্ধ্যায় সদর থানায় বিষয়টি জানানো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, নিহতের স্বজনরা খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির পাশের ঝোপে ইরামের বস্তাবন্দি লাশ পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যার কারণ তদন্তের পরই জানা যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading