সোয়ান হাফ ম্যারাথন অনুষ্ঠিত

সোয়ান হাফ ম্যারাথন অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৫

‘সু-স্বাস্থ্য করবো অর্জন-মাদক করবো বর্জন’ এ শ্লোগান নিয়ে গোপালগঞ্জে সোয়ান হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোয়ান গ্রুপ এ ম্যারাথনের আয়োজন করে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় গোপালগঞ্জ সদর উপজেলা মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে হাফ ম্যারাথন শুরু করা হয়। ২১ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ঢাকা, চট্রগ্রাম, সিলেট, গাজীপুর জেলাসহ বিভিন্ন জেলার ২১ নারীসহ মোট ৩০৯ প্রতিযোগী অংশ নেন। পুরষ বিভাগে ১ ঘণ্টা ২০ মিনিটে অতিক্রম করে ঢাকার ধামরাইয়ের মো. ইমন হোসেন প্রথম, ১ ঘণ্টা ২১ মিনিটে গোপালগঞ্জের জালালাবাদের জামিল শেখ দ্বিতীয় ও ১ ঘণ্টা ২৫ মিনিটে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এম মাহফুজুল হক তৃতীয় স্থান অর্জন করেন। নারীদের হাফ ম্যারাথনে ২ ঘণ্টা ১১ মিনিটে সাদিয়া ইসলাম মোনা প্রথম, ২ ঘণ্টা ২৪ মিনিটে হামিদা আক্তার জরা দ্বিতীয় ও ২ ঘণ্টা ২৭ মিনিটে রেশমা নাহার রত্না তৃতীয় স্থান অর্জন করেন। পরে স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া টার্গেট সময়ের মধ্যে ১৫০ জন প্রতিযোগী নির্দিষ্ট স্থানে আসতে পারায় তাদেরকেও পুরস্কার হিসেবে মেডেল দেয়া হয়। সোয়ান গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান, মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে.এম কামাল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading