ফরিদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু
উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৫
ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলা ও রাজবাড়ী জেলা দল অংশ নেয়। ফরিদপুর দল রাজবাড়ি দলকে ৩-০ গোলে পরাজিত করেছে। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার প্রাথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলগুলো ।

