হিন্দি গানে বুশরা

হিন্দি গানে বুশরা

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২১

কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়া। প্রায়ই দেখা যায় নিজের গানের সুর নিজেই করেন তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটলো না।  তবে এবার কোন বাংলা গান নয়, প্রথমবারের মত হিন্দি গানে কণ্ঠ ও সুর দিয়েছেন ‘উৎসবের বাংলাদেশ’ খ্যাত এ কণ্ঠশিল্পী।  ‘তেরে নাল ইশক’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন আমৃতা। আর সঙ্গীতায়োজনে ছিলেন মিট ভিয়াস। গত মাসে মুম্বাই এর বিভিন্ন লোকেশানে গানটির ভিডিও শুটিংসেম্পন্ন হয়েছে। দিক নির্দেশনায় ছিলেন আজিঙ্কিয়া দেশমুখ, সিনেমেটোগ্রাফার হিসেবে ছিলেন পার্থ যোশী। মিষ্টি প্রেমের এই গানটিতে বুশরার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে বলিউডের র‍্যাম্প মডেল কেউর এবং মনিকাকে।  

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত  গানটি প্রসঙ্গে বুশরা বলেন, ‘আমি ভীষণ খুশি এইজন্য যে আমার কম্পোজ করা একটি গান হিন্দি এবং বাংলায় জি মিউজিক এর ব্যানার থেকে রিলিজ হচ্ছে। কেননা হিন্দি গানের জগতে আমি একেবারেই একটি নতুন মুখ। তাই ক্যারিয়ারের প্রথম হিন্দি গান এত বড় একটি প্ল্যাটফির্ম থেকে রিলিজ হচ্ছে এটা সত্যি ই অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি একটা লম্বা বিরতি নিয়েছিলাম। আমি চেয়েছিলাম এরপর যে কাজটি নিয়ে আবার হাজির হব সেটা যেন একটি ভাল কাজ হয়। আশা করছি গানটি সবার খুব ভাল লাগবে। আর আমি আমার ইন্ডিয়ার আই টি এর বন্ধু এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কেননা তাদের অনুপ্রেরণায় আমি এই গানটি করতে আগ্রহী হয়েছি।

প্রসঙ্গত, বুশরা শাহরিয়ার ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের বৃত্তি নিয়ে আই আই টি রুরকিতে নগর পরিকল্পনার উপর পি এইচ ডি করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading