ঈদে গানচিত্র : যিনি গায়ক তিনিই নায়ক!

ঈদে গানচিত্র : যিনি গায়ক তিনিই নায়ক!

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৫২

গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে আসছে তার নতুন গানচিত্র। শিরোনাম ‘নিজেরে বুঝি না’। গানটি কণ্ঠে তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর ও সংগীতায়োজন করেছেন তরুন নিজেই।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। যাতে নায়ক তরুন মুন্সীর সাথে নায়িকা হিসেবে দেখা যাবে মডেল ইপ্সিতা শবনমকে। নতুন এই গান নিয়ে তরুন বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করেছি। আশা করছি গানটিতে নতুনত্বের ছোঁয়া পাবেন শ্রোতারা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ‘নিজেরে বুঝি না’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading