ভাইরাল সোনাক্ষী
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২১
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিসডিয়ার জমনোয় কিছু করলেই ভাইরাল হয়ে যান তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় বাইক চালিয়েছেন আবারও ভাইরাল হলেন দাবাং খ্যাত এ অভিনেত্রী।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) মুম্বাইয়ের রাস্তায় বাইক নিয়ে বের হন সোনাক্ষী। লাল রঙের সেই বুলেট বাইক যখন চালাচ্ছিলেন, তখন আশেপাশের মানুষ উচ্ছ্বাসের সঙ্গে তাকে দেখছিলেন। ফটোগ্রাফাররা বন্দি করেছেন সেই মুহূর্ত, আর ভিডিও আকারেও ছড়িয়ে গেছে সেটা। মাথায় হেলমেট পরা থাকলেও সোনাক্ষীকে চিনতে ভুল করেনি কেউ। তাই রাস্তায় গাড়িগুলোও ধীরগতি হয়ে যায়। সবাই তাকে দেখতে থাকে। পরে তিনি বললেন, রাস্তা বন্ধ না করতে। এরপর নিজের মতো করে বাইক চালিয়ে চলে গেলেন সোনাক্ষী।

