ড্রেস নিয়ে আলোচনায়, মুখ খুললেন প্রিয়াঙ্কা

ড্রেস নিয়ে আলোচনায়, মুখ খুললেন প্রিয়াঙ্কা

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২১

চলতি বছরের ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডে  স্বামীর সঙ্গে খোলামেলা ড্রেসে উপস্থিত হয়ে আলোচনায় আসেন বলিউড প্রিয়াঙ্কা চোপড়া।

রালফ অ্যান্ড রুশোর ডিজাইন করা গাউন পরেছিলেন প্রিয়াঙ্কা। ডিপ ভি নেকলাইন এই গাউনে তার আংশিক বুক খোলা, নাভির উপর থাকা একটি উজ্জ্বল পাথর সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে। তবে গ্র্যামির লাল গালিচায়  পোশাক বিভ্রাটের কোনো ভয় ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, রালফ অ্যান্ড রুশো সবসময়ই আমার শরীরের সঙ্গে ফিট রেখে পোশাক তৈরি করে। আর তৈরির সময় পোশাক বিভ্রাটের বিষয়টিও তাদের মাথায় থাকে। পোশাক সামলানোর ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সবাই কঠিন মনে করলেও অতটা সমস্যা হয় না। ডিজাইনাররা এই সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতি অবলম্বন করেন। তারা নেটের মতো কাপড় ব্যবহার করেন, যেটি পোশাকটি আটকে রাখে। শরীরের রঙের সঙ্গে মিল থাকায় ছবিতেও এটি ধরা পড়ে না।

ফ্যাশন নিয়ে কোনো ঝুঁকি নেন না প্রিয়াঙ্কা। তিনি বলেন, যখন কোনো পোশাক পরি, তখন মোটেও নার্ভাস হই না। কারণ সকল সাবধানতা অবলম্বন করেই ঘর থেকে বের হই। যতক্ষণ পর্যন্ত নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত মনে না হয়, ততক্ষণ বের হই না। পোশাক বিভ্রাট আমার একদমই পছন্দ নয়। আমার মনে হয়, কেউ-ই এটি পছন্দ করেন না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading