বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৩৪
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসে একটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই টেস্টকে সামনে রেখে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বছর পর দলে ডাক পেয়েছেন অফ স্পিনার বিলাল আসিফ। গেত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলা শান মাসুদ ও বাবর আজমও আছেন দলে। স্কোয়াডে আছেন আবিদ আলী, আসাদ শফিক, ইমাম-উল-হক ও হারিস সোহেলও। বোলার নাসিম শাহ, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস ও শাহীন শাহ আফ্রিদিও জায়গা পেয়েছেন দলে। রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকেও। ৭ ডিসেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টটি। এরপর এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে আবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ।
পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড : আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি, বিলাল আসিফ, নাঈম শাহ ও ফাহিম আশরাফ।

