নিউজিল্যান্ডের বিপক্ষেও নেই হার্দিক
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৩৪
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। মেরুদণ্ডের ব্যথা থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি ২৬ বছর বয়সী ভারতীয় অল-রাউন্ডার। গত বছরের শেষের দিকে লন্ডনে দীর্ঘস্থায়ী এই সমস্যার জন্য সার্জারি করতে হয়েছিল পান্ডিয়াকে। তিনি আশাও করেছিলেন সুস্থ হয়ে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার। কিন্তু সম্ভাবনা সত্ত্বেও নিউজিল্যান্ড সফরে যেতে পারবেন না তিনি। ফিট না হওয়া পযর্ন্ত পান্ডিয়া ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চালিয়ে যাবেন।

