যৌন উত্তেজক ১ লাখ ট্যাবলেটসহ ২ নারী গ্রেপ্তার

যৌন উত্তেজক ১ লাখ ট্যাবলেটসহ ২ নারী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিগারেট তৈরির সরঞ্জামসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোমস্তাপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী (২০) ও একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী (১৯)। র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ বলেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের পলাতক আসামি মো. সাদিকুল ইসলামের ছাগল রাখার ঘরে অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ ১০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও সিগারেট তৈরির ৪৬৮ কেজি উপকরণ উদ্ধার করা হয়। যৌন উত্তেজক ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৭২ হাজার টাকা এবং সিগারেট তৈরির ৪৬৮ কেজি উপকরণের মূল্য ৭০ হাজর ২০০ টাকা। এ সময় হাতেনাতে দুই নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading