কাজী শুভ’র ‘কইরা গেলা পর’
উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪৮
ভালোবাসা দিবস উপলক্ষে সংগীতশিল্পী কাজী শুভ নিয়ে এসেছে তার কণ্ঠে নতুন গান। যার শিরোনাম ‘কইরা গেলা পর’। ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। এরই মধ্যে নির্মিত হয়েছে গানের ভিডিও। ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে মডেল হয়েছেন আদর ও সিনহা। এ গান সম্পর্কে কাজী শুভ বলেন, অনেক সুন্দর কথা-সুরের একটি গান। আমার গাইতে বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার মধ্যে ভালোলাগা তৈরি করবে। আসছে ভালোবাসা দিবসে গানটির ভিডিওটি ইউনিভার্সেল মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

