কাদায় আটকে স্কুলছাত্রের করুণ মৃত্যু

কাদায় আটকে স্কুলছাত্রের করুণ মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

সাতক্ষীরায় ঘেরের কাদায় আটকে মেহেদী হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান মাছখোলা গ্রামের লিটু ঢালীর ছেলে ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মেহেদীর খালোতো ভাই সাকিবুল হাসান জানান, আজ মঙ্গলবার ভোরে মেহেদী তার বাবার সঙ্গে ঘেরে মাছ ধরতে যায়। বাবা মাছ ধরা শুরু করলে মেহেদী ঘেরের পাশে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে পড়ে গেলে তার পা ঘেরের পাড়ে ও মাথা কাদায় আটকে যায়। অনেক চেষ্টা করেও মাথা কাদা থেকে বের করতে না পারায় শ্বাসরোধ হয়ে মেহেদীর মৃত্যু হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে কাদায় পুতে মারা গেছে স্কুলছাত্র মেহেদী হাসান। ঘটনার বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি থানায় কেউ অবহিত করিনি। ফলে কারণে বিস্তারিত জানা নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading