দুই বাইকের সংঘর্ষে কলেজছাত্র নিহত
উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০
সাতক্ষীরার পাটকেলঘাটায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দ্বীপজয় সাধু নামে ১৯ বছর বয়সী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শাকদাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীপজয় সাধু তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে। তিনি পাটকেলঘাটা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, শাকদহ মোড়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় নিহত হন। আহত হয়েছেন শাকদহ গ্রামের বাসিন্দা আবদুল ওয়াদুুদ। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোর্শেদ। ময়নাতদন্তের শেষে মরদেহটি পরিবারের কছে হস্তান্তর কারা হয়েছে।

