এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে, আহত ৩

এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে, আহত ৩

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কের বাটুলিয়া লুকাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। তিনি জানান, সকাল ৯টার দিকে এসএসসির ৩৩ পরীক্ষার্থী বহনকারী এক বাস খাদে পড়ে যায়। এ সময় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading