১০ লাখ ফাইস্যা পোনাসহ আটক ৭

১০ লাখ ফাইস্যা পোনাসহ আটক ৭

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

বাগেরহাটের আহরণ নিষিদ্ধ ১০ লাখ ফাইস্যা পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় সাত জেলেকে আটক করা হয়। আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে মোরেলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে এই ফাইস্যা পোনা জব্দ করা হয়। মোরেলগঞ্জ উপুজেলার সহকারী কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলার চালক শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মনিরুজ্জামানসহ সাত জেলে ও এক ট্রলার আটক করা হয়। এসময় ট্রলার থেকে ১০ লাখ ফাইস্যা পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেদের জরিমানা ও পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading