চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২৫

চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২৫

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। এর আগে হুবেই প্রদেশের কর্তৃপক্ষ আরো ৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। খবর এএফপি’র। হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন প্রতিদিনই তাদের তথ্য হালনাগাদ করছে। এতে দেখা গেছে- নতুন করে সংক্রামক ভাইরাসে আরো ২ হাজার ৩৪৫ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে।

প্রাণঘাতি এই ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের এক বাজার থেকে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত নতুন ভাইরাসটিতে ২০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া চীনের বাইরে ফিলিপাইনে এক জনের মৃত্যুর কথা জানা গেছে।

চীন সরকার সংক্রমণ রোধে জরুরি ভিত্তিতে সার্জিক্যাল মাস্ক, প্রতিরোধমূলক স্যুট ও গোগোল্স এর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading