পিএসজির পরের ম্যাচে নেই নেইমার

পিএসজির পরের ম্যাচে নেই নেইমার

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

লিগ ওয়ানে নঁতের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না পিএসজি। পাঁজরের চোটে ভুগছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে সোমবার এই তথ্য নিশ্চিত করে পিএসজি। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত দুইটা পাঁচ মিনিটে নঁতের মাঠে খেলবে টমাস টুখেলের দল। গত শনিবার (১ ফেব্রুয়ারি) মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে চোট পান নেইমার। অবশ্য সেদিন পুরো সময় মাঠে ছিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। সোমবার পরীক্ষা-নিরীক্ষার পর চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। ২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে মার্সেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading