জালিয়াতি করে ঢাবিতে ভর্তি হওয়া ৬৩ জনের তালিকা প্রকাশ

জালিয়াতি করে ঢাবিতে ভর্তি হওয়া ৬৩ জনের তালিকা প্রকাশ

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্থায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের তালিকা প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

বহিষ্কৃতদের নামের তালিকা সংশ্লিষ্ট অনুষদ এবং হলে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও খ ইউনিটের ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, বহিষ্কৃতদের নামের তালিকা পেয়েছি। সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশে আল্টিমেটাম দেয় ডাকসু। এরপর মঙ্গলবার ওই শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন:  আব্দুল ওয়াহিদ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), ইছাহাক আলী (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), আনিকা বৃষ্টি (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ২০১৬-১৭),  ফিওনা মৌমি (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৬-১৭), সালমান এফ রহমান হৃদয় (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-২০১৫-১৬), ইসরাত জাহান ছন্দা (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-২০১৬-১৭), রাকিবুল হাসান (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-২০১৫-১৬), সৌভিক সরকার (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-২০১৫-১৬), মেহেদী হাসান (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৫-১৬), হাসিবুর রশিদ (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৫-১৬), মারুফ হাসান খান (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৫-১৬), সাফায়েত নূর সাইয়ারা রোশিন (আধুনিক ভাষা ইনস্টিটিউট, ২০১৬-১৭), রাফসান কবির (ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট ২০১৬-১৭), জুনায়েদ সাকিব (পরিসংখ্যান বিভাগ ২০১৪-১৫), মোস্তাফিজ উর রহমান (তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল পূর্বতন বিভাগ, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০১৩-২০১৪), শরমিলা আক্তার আশা (রাষ্ট্রবিজ্ঞান ২০১৬-১৭), লাভলুর রহমান লাভলু (রাষ্ট্রবিজ্ঞান ২০১৫-১৬), জাকিয়া সুলতানা (রাষ্ট্রবিজ্ঞান ২০১৬-১৭), সামিয়া সুলতানা (অর্থনীতি ২০১৬-১৭), সিনথিয়া আহমেদ (অর্থনীতি ২০১৬-১৭), জান্নাত সুলতানা (অর্থনীতি ২০১৬-১৭), আশরাফুল ইসলাম আরিফ (আন্তর্জাতিক সম্পর্ক, ২০১৬-১৭), আমরিন ইসলাম জুটি (আন্তর্জাতিক সম্পর্ক, ২০১৫-১৬), মেহেজাবিন অনন্যা (টেলিভিশন, ফিল্ম  অ্যান্ড ফটোগ্রাফি ২০১৬-১৭), আফসানা নওরিন ঋতু (সমাজবিজ্ঞান বিভাগ ২০১৬-১৭), ফাতেমা আক্তার তামান্না (ইতিহাস বিভাগ, ২০১৭-১৮), এম ফাইজার নাঈম (বাংলা, ২০১৫-২০১৬), জিয়াউল ইসলাম (বাংলা, ২০১৬-১৭), তাজুল ইসলাম সম্রাট (ইসলামিক স্টাডিজ, ২০১৬-২০১৭), নুরুল্লাহ (ইসলামিক স্টাডিজ, ২০১৬-২০১৭), মো. মাসুদ রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০১৫-১৬), ফাতেমা তুজ জোহরা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০১৬-১৭), মো শাবিরুল ইসলাম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি , ২০১৫-২০১৬), ইফতেখারুল আলম জিসান (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ২০১৭-১৮), নাফিসা তাসনিম বিন্তী (ফারসি ভাষা ওসাহিত্য বিভাগ, ২০১৬-১৭), শাশ্বত কুমর ঘোষ (বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, ২০১২-১৩), মো. তৌহিদুল হাসান আকাশ (তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল, ২০১৬-১৭), শেখ জাহিদ বিন হোসেন ইমন (ফিন্যান্স বিভাগ, ২০১৬-১৭), মো মোহাযামেনুল ইসলাম (ফার্মেসি,২০১২-১৩), মো. সাইদুর রহমান (ফার্মেসি, ২০১৬-১৭), আব্দুর রহমান (ফার্মেসি-বি.ফার্ম, ২০১৭-২০১৮), সুবহা লিয়ানা তালুকদার (আইন, ২০১৬-১৭), আজলান শাহ ফাহাদ (আইন, ২০১৭-১৮), বেলাল হোসেন (মনোবিজ্ঞান বিভাগ, ২০১৩-১৪), মোরশেদা আক্তার (মনোবিজ্ঞান বিভাগ, ২০১৬-১৭), তানজিনা সুলতানা ইভা (মনোবিজ্ঞান বিভাগ, ২০১৬-১৭), মো. মাসুদ রানা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৬-১৭), মো. মোহাইমিনুল রায়হান ফারুক (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ২০১৬-১৭),  আবুল কালাম আজাদ (পদার্থ বিজ্ঞান, ২০১৪-২০১৫), জেরিন হোসাইন (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৬-১৭), আবির হাসান হৃদয় (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৬-১৭), নওশীন আফরিন মিথিলা (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০১৭-১৮), আল আমিন পৃথক (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০১৬-১৭), মো. শাদমান শাহ (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ২০১৬-১৭), শিহাব হাসান খান (সংস্কৃত বিভাগ, ২০১৫-১৬), সাদিয়া সুলতানা (ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০১৬-১৭), সাদিয়া সিগমা (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ২০১৬-১৭), মো. আবু মাসুম (যোগাযোগ বৈকল্য বিভাগ, ২০১৫-১৬), শাহাৎ আল ফেরদৌস ফাহিম (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ২০১৬-১৭), মো. আশেক মাহমুদ জয় (ফিন্যান্স বিভাগ, ২০১৬-১৭), মাহবুব আলম সিদ্দিকী সম্রাট (মার্কেটিং বিভাগ, ২০১৭-১৮), সালমান হাবীব আকাশ (আইন বিভাগ, ২০১৬-১৭) ও মো. মশিউর রহমান (মনোবিজ্ঞান বিভাগ, ২০১৩-১৪)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading