একই চিঠির ৫৫ হাজার কপি!

একই চিঠির ৫৫ হাজার কপি!

উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০২

আমেরিকার অহিও রাজ্যের টুইনবার্গের বাসিন্দা ডে কেইন টুইনবার্গ ডাকঘরে গিয়েছিলেন চিঠির জন্য। সেখানে গিয়ে তিনি দেখেন তার নামে ৭৯টি চিঠির বাক্স রয়েছে। প্রতিটিতেই রয়েছে ৭০০ চিঠি। কেইন বলেন, নিশ্চয়ই কোনো বড় ভুল হয়েছে। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? ওই ধরনের ভুল কে করলো? চিঠিটি এসেছিলো কলেজ এভিনিউ স্টুডেন্ট লোন কোম্পানি থেকে। ডেন ও তার স্ত্রীকে এটি পাঠানো হয়েছিলো। তারা তাদের সন্তানের পড়ালেখার জন্য ঋণ নিয়েছিলো কোম্পানি থেকে। এ চিঠিতে সেই ঋণের বিবরণী ছিলো। কেইন বলেন, কোম্পানিটি তার কাছে ক্ষমা চেয়েছে। তারা তাকে বলেছে, চিঠি পাঠানোর ব্যবস্থায় কোথাও ভুল হয়েছে। আমেরিকার ডাক বিভাগের মুখপাত্র নাদিয়া দালাই বলেন, একই ব্যক্তির কাছে ৫৫ হাজার চিঠি পাঠানো অস্বাভাবিক। ডাক বিভাগ সর্বোচ্চ গ্রাহক সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। কেইন আরো বলেন, কোম্পানি তাকে একটি সংশোধিত চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন। এ সময় তিনি একটি চিঠি পাবেন বলে আশা করছেন। অপ্রয়োজনীয় চিঠিগুলো দুই দফায় এনেছেন কেইন। আর এগুলো পাঠাতে কোম্পানির ব্যয় হয়েছে ১১ হাজার ডলার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading